শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার, মা আটক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সিলেটের জালালাবাদ থানা এলাকায় মুনতাহা জান্নাত তোহা (১ বছর ৬ মাস) নামে দেড় বছর বয়সি ঘুমন্ত কন্যাসন্তানকে ধারালো বটি দিয়ে

2026-05-22T12:27:58+00:00
2026-05-22T12:31:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার, মা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:২৭ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ১২:৩১ পিএম
প্রতীকী ছবি
সিলেটের জালালাবাদ থানা এলাকায় মুনতাহা জান্নাত তোহা (১ বছর ৬ মাস) নামে দেড় বছর বয়সি ঘুমন্ত কন্যাসন্তানকে ধারালো বটি দিয়ে গলা কেটে ‘হত্যা’ করেছেন তার মা। 

শুক্রবার (২২ মে) ভোরে জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালারুকা পশ্চিম গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যখন ঘটনাটি ঘটে, তখন শিশুটির বাবা আমির আলী মসজিদে নামাজরত ছিলেন। অভিযুক্ত সুবিনা বেগম দীর্ঘদিন ধরে তীব্র মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। এর আগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। পরবর্তীতে স্থানীয় এবং সর্বশেষ ঘরোয়াভাবে তার কবিরাজি চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি সম্পূর্ণ স্তব্ধ হয়ে আছেন এবং পুলিশের কোনও প্রশ্নের জবাব দিচ্ছেন না।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনজুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/মহু


  বিষয়:   শিশু  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: