মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া বণিকপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

2026-05-22T15:43:27+00:00
2026-05-22T15:43:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৪৩ পিএম 
দুপক্ষের সংঘর্ষে আহতরা হাসপাতালে। ছবি : সময়ের আলো
নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া বণিকপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিঙ্গিয়া বণিকপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে এলাকার ‘আলম গ্রুপ’ এবং ‘মেজবা গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। সকালে মসজিদ প্রাঙ্গণে কমিটি গঠন ও সমঝোতার লক্ষ্যে একটি বৈঠক বসে। আলোচনা চলাকালীন কথা-কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান।


হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে আলম গ্রুপের ৮ জন হলেন, সিঙ্গিয়া এলাকার ইস্রাফিল বিশ্বাস, বাদশা, ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, একই এলাকার জিন্না বিশ্বাস এবং মো. রাব্বি বিশ্বাসসহ আরও দুজন।

অপরদিকে মেজবা গ্রুপের আহত চারজন হলেন, সিঙ্গিয়া পাড়ার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা। তারা সবাই বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মসজিদ কমিটি  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: