বগুড়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফুল নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতের কোনও এক সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আরিফুল। আজ সকালে খবর পেয়ে বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।’
/মহু