বাবাকে বাড়ি থেকে তুলে নেওয়ায় বাধা দিলে মেয়েকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় জমি জোরপূর্বক দখলে বাধা দেওয়ায় সাইদুর রহমান নামে এক কৃষককে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ

2026-05-22T19:44:20+00:00
2026-05-22T19:44:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাবাকে বাড়ি থেকে তুলে নেওয়ায় বাধা দিলে মেয়েকে কুপিয়ে জখম
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৪৪ পিএম 
আহত সোনিয়া খাতুনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : সময়ের আলো
নাটোরের সিংড়ায় জমি জোরপূর্বক দখলে বাধা দেওয়ায় সাইদুর রহমান নামে এক কৃষককে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তার মেয়ে সোনিয়া খাতুনকে (২৫) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মী জহুরুল ইসলামের বিরুদ্ধে। হামলায় ওই কৃষকের বোনসহ আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে সিংড়া উপজেলার মহিষমারী সোনার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত সোনিয়া খাতুন বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অভিযোগ করে জানান, তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে প্রতিবেশী যুবদল কর্মী জহুরুল ইসলাম ও রানা আহমেদসহ কয়েকজন আকস্মিক তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা সোনিয়ার বাবা সাইদুর রহমানকে মারধর করতে করতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।


এ সময় সোনিয়া এবং তার ফুফু (সাইদুরের বড় বোন) বাধা দিতে গেলে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সোনিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও আহতদের উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়ার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বাবা  মেয়ে  কুপিয়ে জখম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: