পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ বোনাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার (২২ মে) বিকালে গুলশানে বিএনপির কার্যালয়ে ঈদ বোনাস

2026-05-22T19:54:03+00:00
2026-05-22T19:54:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ বোনাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৫৪ পিএম 
পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকালে গুলশানে বিএনপির কার্যালয়ে ঈদ বোনাস চেক প্রশাসকদের কাছে তুলে দেন দলের চেয়ারম্যান। 

এর আগে, বিকালে বাসায় আসর নামাজ পড়ে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক-মেয়রের একটি অনুষ্ঠানে। ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠান।’

এ সময় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকরা উপস্থিত ছিলেন।

এ বছরের ঈদুল ফিতরের আগে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

ওই সময়েও মতো আজও মেয়র-প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতাকর্মীদের চেক সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

/কেএইচও



  বিষয়:   পরিচ্ছন্নতাকর্মী  প্রধানমন্ত্রী  ঈদ বোনাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: