ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার খবরের মধ্যেই পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উচ্চপর্যায়ের একটি

2026-05-22T21:51:47+00:00
2026-05-22T21:51:47+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৫১ পিএম 
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার খবরের মধ্যেই পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে যাচ্ছেন। 

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই গত তিন দিন ধরে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তেহরানে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেই সফরের পরপরই সেনাপ্রধানের আকস্মিক এই তেহরান যাত্রা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সফরকে দুইভাবে দেখা হচ্ছে। একদল মনে করছেন, বেসামরিক পর্যায়ের আলোচনা প্রত্যাশিত ফল না পাওয়ায় জটিলতা নিরসনে এবার সরাসরি সামরিক নেতৃত্বকে যুক্ত করা হয়েছে। অন্যদিকে, অনেক সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞের ধারণা ভিন্ন। 


তাদের মতে, আগের আলোচনাগুলো সফলভাবেই এগিয়েছে এবং চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি চুক্তি স্বাক্ষরের দিকেই অগ্রগতি হচ্ছে, যার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই সেনাপ্রধানের এই সফর। 

ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর চলমান শান্তি প্রক্রিয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করছে। এর আগেও আসিম মুনির তেহরান সফরে গিয়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন, বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

/ইউএমএইচ



  বিষয়:   আসিম মুনির  পাকিস্তান  যুক্তরাষ্ট্র-ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: