এক ঘণ্টায় তিন পোস্ট নাসীরুদ্দীন পাটোয়ারীর, থানায় অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঝিনাইদহ সফরে গিয়ে হামলার শিকার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী গত ১ ঘণ্টায় তিনটি পোস্ট দিয়েছেন।সর্বশেষ পোস্টে

2026-05-22T22:28:40+00:00
2026-05-22T22:28:40+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
রাজনীতি
এক ঘণ্টায় তিন পোস্ট নাসীরুদ্দীন পাটোয়ারীর, থানায় অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:২৮ পিএম 
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি : সংগৃহীত
ঝিনাইদহ সফরে গিয়ে হামলার শিকার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী গত ১ ঘণ্টায় তিনটি পোস্ট দিয়েছেন। 

সর্বশেষ পোস্টে তিনি লেখেন, ‘রব্বি নাজ্জিনী মিনাল কাওমিজ জালিমীন। অর্থ : হে আমার পালনকর্তা! আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন।’

এর ২০ মিনিট আগে দেওয়ার আগের পোস্টে পাটোয়ারী লেখেন, ‘Please Save Us’।

সবশেষে ‘ছাত্রদলের সন্ত্রাসী হামলা’ ক্যাপশন দিয়ে একটি লাইভ শেয়ার করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সেখানে তিনি থানায় অবরুদ্ধ থাকার কথা জানিয়েছেন। বাইরে শত শত ছাত্রদল নেতাকর্মী থানার গেট ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

এর আগে, শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে যান নাসীরুদ্দীন পাটোয়ারী। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল । জুমার নামাজ আদায়ের পর শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকা থেকে বের হওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও মারধরের অভিযোগ এনে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সরব হন এনসিপির নেতাকর্মীরা।

তবে ছাত্রদলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটোয়ারীর ধারাবাহিক ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

/এসএকে


  বিষয়:   নাসীরুদ্দীন  পাটোয়ারীর  থানা  অবরুদ্ধ  ঝিনাইদহ  বিএনপি  ছাত্রদল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: