নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে নাতি মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদীতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু লাবিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে)

2026-05-23T09:23:35+00:00
2026-05-23T09:23:35+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে নাতি মৃত্যু
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২৩ এএম 
সময়ের আলোর ফাইল ছবি
বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদীতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশু লাবিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র ছেলে লাবিব মায়ের সঙ্গে গত এক সপ্তাহ আগে তার নানা বাড়িতে বেড়াতে আসে। সকালে পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায় ছোট্ট লাবিব। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।


এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, খবর নিচ্ছি।

সময়ের আলো/জোই
  বিষয়:   নানা বাড়ি  নাতি  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: