গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান নামক এলাকায় বাসের ধাক্কায় পিকাআপের চালক নাসির উদ্দিন নিহত হয়েছেন। এ সময় হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল হঠাৎ বিকট শব্দ পাওয়া যায়। একটি পিকআপ আশুলিয়া থেকে কারখানার মালামাল লোড করে গোড়াই এলাকায় যাওয়ার জন্য রওনা দেন। উপজেলার গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে একটি ট্রাক গতি নিয়ন্ত্রণ করলে পিকআপটি গতির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এ সময় পিকআপের পিছনে সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে পিকআপ ও পরিবনের সামনের অংশ দুমড়ে মুছে যায়। পরে পিকআপের চালক ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন পিকআপের হেলপার। তবে যাত্রীবাহী বাসের কেউ কোনো হতাহতো হয়নি।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক আব্দুল করিম জানান, মরদেহটি ময়নাতনদের জন্য শহিদ তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই