সিরাজগঞ্জের তাড়াশে গরুবাহী নসিমন উল্টে চালক আয়নাল হক (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আয়নাল বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের বাশী আহমেদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোছা. সীমা খাতুন জানান, সকালে আয়নাল গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্য বের হন। পথে বস্তুল এলাকায় পৌঁছালে সড়কের মধ্যে বড় গর্তের পড়ে গরু বোঝাই নসিমন উল্টে গিয়ে চালক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানী লোকজন থানায় খবর দেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই