ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০০

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক

2026-05-23T12:21:13+00:00
2026-05-23T12:21:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০০
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:২১ পিএম 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট ৩৫ জন শিশুর মৃত্যু হলো।

শনিবার (২৩ মে) সকালে মমেক হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ মে রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী এক কন্যাসন্তান হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে শিশুটি মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি হামের পাশাপাশি তীব্র নিউমোনিয়াতেও ভুগছিল।


মমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন শিশু ভর্তি হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫ শিশু। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ১০০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৫২৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৪৭২ জন শিশু।

সময়ের আলো/জোই
  বিষয়:   ময়মনসিংহ মেডিকেল  হাম  শিশুর মৃত্যু  চিকিৎসাধীন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: