মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শায় এক মাদরাসা প্রধানের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। গত বুধবার (২০ মে) উপজেলার

2026-05-23T13:21:20+00:00
2026-05-23T13:21:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:২১ পিএম 
সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা। ছবি : সময়ের আলো
যশোরের শার্শায় এক মাদরাসা প্রধানের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। গত বুধবার (২০ মে) উপজেলার সামটা সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মোমিনুলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত অধ্যক্ষ মোমিনুল পলাতক রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোমিনুল দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার (১৮ মে) তিনি অষ্টম শ্রেণির এক ছাত্রীর ভাড়া বাসায় গিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে শিক্ষক মোমিনুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বাসার মালিককে অবগত করে।

অনুসন্ধানে জানা গেছে, এর আগেও একাধিক ছাত্রীকে ওই শিক্ষক যৌন হয়রানি করলেও সামাজিক মান-সম্মানের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি। এদিকে ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযোগ উঠেছে, একটি রাজনৈতিক দলের কয়েকজন প্রভাবশালী নেতা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

অভিযুক্ত অধ্যক্ষ মোমিনুলের বক্তব্য নেওয়ার জন্য গণমাধ্যমকর্মীরা তার বাসায় গেলে পরিবারের সদস্যরা কোনো সহযোগিতা করেননি।


উল্টো সাংবাদিকদের হেনস্তা করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকসহ চারজনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম।

ক্ষুব্ধ অভিভাবক বলেন, আমরা ছেলে-মেয়েদের নিরাপদ মনে করেই মাদরাসায় পড়াশোনা করতে পাঠাই। কিন্তু একজন শিক্ষকের এমন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতবাক ও লজ্জিত। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় কিছু ব্যক্তি বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সুষ্ঠু বিচার না পেলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বর্তমানে চরম মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।

সামটা সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক মাওলানা বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত মামলা করা হয়নি। অভিযোগ বা মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাদরাসা  অধ্যক্ষ  ছাত্রী  যৌন হয়রানি  পলাতক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: