এবার হাট কাঁপাতে আসছে ‘মোদি’ ও ‘নেতানিয়াহু’

সময়ের আলো ডেস্ক

বিবিধ

পবিত্র ঈদুল আজহা ঘিরে পশু বিক্রির বাজার সরগরম। তবে এবারের বাজার ভিন্নতা পেয়েছে পশুর ভিন্নধর্মী নাম নিয়ে। আর এজন্য নারায়ণগঞ্জে

2026-05-23T14:31:13+00:00
2026-05-23T14:31:13+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
বিবিধ
এবার হাট কাঁপাতে আসছে ‘মোদি’ ও ‘নেতানিয়াহু’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:৩১ পিএম 
মোদি ও নেতানিয়াহুর নামে নামকরণ করা মহিষ। ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা ঘিরে পশু বিক্রির বাজার সরগরম। তবে এবারের বাজার ভিন্নতা পেয়েছে পশুর ভিন্নধর্মী নাম নিয়ে। আর এজন্য নারায়ণগঞ্জে পশু খামারের আলোচনা থামছেই না। সম্প্রতি ভাইরাল হয় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ, যা দেশ ছাড়িয়ে বিদেশের বহু মিডিয়াতেও স্থান পেয়েছে। তবে, এবার এ তালিকায় যুক্ত হয়েছে মোদি ও নেতানিয়াহুর নাম।

জানা গেছে, অদ্ভুত বৈশিষ্ট্যের হওয়ায় নারায়ণগঞ্জের খামারের একটি মহিষের নাম রাখা হয়েছে ‘মোদি মহিষ’। তবে, নামের চেয়েও বেশি আলোচনায় এসেছে মহিষটির অস্বাভাবিক লম্বা ও সাদা দাড়ি এবং ভিন্ন রকম চেহারার কারণে।

বিরল প্রজাতির এলভিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে জেলার স্থানীয় একটি খামারে। এ নিয়ে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। ‘মোদি মহিষকে’ একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ। 


খামার সূত্রে জানা গেছে, শুরুতে মহিষটির নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মাঝে শুরু হয় মজার আলোচনা। অনেকেই এর লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। পরে মজার ছলেই অনলাইন জরিপের মাধ্যমে নাম রাখা হয় মোদি।


এদিকে আলোচনায় এসেছে খ্যাপাটে নেতানিয়াহু মহিষ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার ‘এস এস ক্যাটেল ফার্মে’ অ্যালবিনো জাতের এ মহিষটি কুরবানির জন্য প্রস্তুত করা হয়। গোলাপি রঙের মহিষটির ওজন ৭৬০ কেজির বেশি। অদ্ভুত আচরণের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে এ মহিষের নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।


খামারের কর্মী আল আমিন বলেন, মহিষটির খুব দুষ্টু বুদ্ধি। ওকে আমরা খাবার দিতে গেলেও গুঁতো দেয়, ফোঁস ফোঁস করে। আচরণের পাশাপাশি নেতানিয়াহুর চুল ও চোখের আকৃতি যেমন আমাদের মহিষটাও দেখতে অনেকটা তেমন।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয়। পশুটির সোনালি চুল, মুখের গঠন ও রং অনেকটা ট্রাম্পের মতো দেখতে হওয়ায় এমন নামকরণ বলে জানান খামার সংশ্লিষ্টরা। নেটিজেনারাও এমনটি জানিয়েছেন। ফলে দেশ-বিদেশের গণমাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয় মহিষটি।

সময়ের আলো/আআ



  বিষয়:   হাট  মহিষ  মোদি  নেতানিয়াহু 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: