চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কমল মুন্সিহাট আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার বাসিন্দা শাহাদাত হোসেন সামী (১৬) ও ওয়ালীদ আল তাসনিম (১৫)।
পুলিশ জানায়, মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অপর একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/মহু