কুড়িগ্রামে সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলার প্রস্তাবিত ৩য় ধরলা সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।শনিবার

2026-05-23T16:26:20+00:00
2026-05-23T16:26:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:২৬ পিএম 
সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করেন প্রতিনিধি দল। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম সদর উপজেলার প্রস্তাবিত ৩য় ধরলা সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৩ মে) দুপুরে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাইয়ের নেতৃত্বে ৫ সদস্যের দলটি বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করেন। চীনা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, চীনা রোড ব্রিজ কর্পোরেশনের বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও, সহকারী প্রকৌশলী শানতোনো।

এ সময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


প্রতিনিধি দল ধরলা নদীর উপর ১ হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন।

এর আগে, সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি। সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবনমান উন্নয়ন হবে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার ৮ লক্ষাধিক মানুষের। এ ছাড়া ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে পণ্য আনা-নেওয়ারও সুযোগ বৃদ্ধি পাবে।

এবাদত আলী জানান, ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্ণয় করবে। তারপর তারা রির্পোট দিলে ব্যবস্থা নেওয়া হবে। 

/মহু


  বিষয়:   কুড়িগ্রাম  ধরলা  সেতু  চীন  প্রতিনিধি  দল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: