ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গরু বোঝাই ট্রাক ছিনতাই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে কোরবানির গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।শনিবার (২৩ মে) রাত সোয়া ৩টার দিকে শ্রীনগর বেজগাঁও এলাকায়

2026-05-23T18:02:09+00:00
2026-05-23T18:02:09+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গরু বোঝাই ট্রাক ছিনতাই
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:০২ পিএম 
শ্রীনগর থানা। ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে কোরবানির গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) রাত সোয়া ৩টার দিকে শ্রীনগর বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাকটি ছিনিয়ে নেওয়ার সময় গরুর মালিক হেলাল উদ্দিন (৪৮), জহিরুল হক (২৮) ও চালক মো. তৈয়বকে (২১) মারধর করে দুর্বৃত্তরা। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে।


জানা গেছে, ৫টি গরুসহ ট্রাকটি ফরিদপুর সদর থেকে দোহারের দিকে যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি আসে। এ সময় দুর্বৃত্তরা চালকসহ গরুর মালিকদের মেরে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ৫টি গরুর আনুমানিক বাজার মূল্য অন্তত ১০ লাখ টাকা।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

/মহু
  বিষয়:   ঢাকা  মাওয়া  এক্সপ্রেসওয়ে  কোরবানি  গরু  ট্রাক  ছিনতাই  শ্রীনগর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: