স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের

2026-05-23T20:35:55+00:00
2026-05-23T20:35:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:৩৫ পিএম 
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘শাহে আলম বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা অবৈধভাবে ফাইল পাস করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কোন ফাইল? কারণ ফাইলে তো স্বাক্ষর অন পেপারেই থাকার কথা। অনেক সময় সচিব বিদেশ সফরে থাকলে সিনিয়র কোনো অতিরিক্ত সচিবকে রুটিন দায়িত্ব দেওয়া হয়, তখন তিনিই স্বাক্ষর করেন।’

তিনি বলেন, ‘সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ।’


তিনি আরও বলেন, ‘সচিবের অনুপস্থিতিতে কোনো ফাইলে উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও মন্ত্রী স্বাক্ষর করেন। এর মধ্যে কেউ অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নেই। সচিব নেই, কিন্তু জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যু আজকের মধ্যেই সমাধান করতে হবে। তখন মন্ত্রী চাইলে অতিরিক্ত সচিবের ধাপও ওভাররাইড করতে পারেন। কারণ চূড়ান্ত কর্তৃত্ব মন্ত্রী বা উপদেষ্টারই—বাকিরা শুধু প্রক্রিয়ার অংশ।’ 

সাবেক এ উপদেষ্টা বলেন, ‘তাহলে মন্ত্রী সেটা দিতেই পারেন, এটা অবৈধ কিছু না। তবে ঘটনাটা যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে মনে হচ্ছে সচিবকে গোপনে বা অগোচরে রেখে কিছু করা হয়েছে। আমি শাহ আলমকে আহ্বান জানাবো, এক্স্যাক্ট কোন ফাইল, সেটা স্পষ্ট করুন। ধোঁয়াশা রাখার কিছু নেই। কোনো ফাইল নিয়ে সন্দেহ থাকলে আমি উত্তর দিতে প্রস্তুত।’ 

/কেএইচও



  বিষয়:   স্থানীয় সরকার  প্রতিমন্ত্রী  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: