যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে, তা দেশের স্বার্থ রক্ষা করেই হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা মন্তব্য করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সামরিক বাহিনীরও।’
তিনি বলেন, ‘এতে নানা স্টেকহোল্ডার জড়িত। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে সামরিক চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি।’
একাধিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ৯ ফেব্রুয়ারি পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) সম্পন্ন করেছে বাংলাদেশ।
এআরটি চুক্তির ৪ নম্বর অধ্যায়ে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা নিয়ে বলা আছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থায় বাংলাদেশ পরিপূরক ব্যবস্থা (কমপ্লিমেন্টারি মেজারস) নেবে।
যার আওতায় ওয়াশিংটন জিসমিয়া (জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট) এবং আকসা (অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিং এগ্রিমেন্ট) নামের দুইটি সামরিক চুক্তি সইয়ের জন্য ঢাকা-কে চাপ দিচ্ছে। এ ইস্যুতে ঢাকা আরও পর্যবেক্ষণ করতে চায়, এখনই সামরিক খাতের এই দুইটি চুক্তি করতে প্রস্তুত না।
/কেএইচও