স্ত্রীর ওপর অভিমানে যুবকের ‘আত্মহত্যা’

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্ত্রীর ওপর অভিমান করে রনি চন্দ্র (২৩) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।শনিবার (

2026-05-23T21:25:05+00:00
2026-05-23T21:25:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর ওপর অভিমানে যুবকের ‘আত্মহত্যা’
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২৫ পিএম 
ঘোড়াঘাট থানা। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্ত্রীর ওপর অভিমান করে রনি চন্দ্র (২৩) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শনিবার ( ২৩ মে) বিকেলে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কালুপাড়া পিটুলি গাছা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি চন্দ্র ওই এলাকার বাসিন্দা। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় বিয়ে করেন রনি। এক মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। কয়েকবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন রনি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আগামীকাল ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

/মহু



  বিষয়:   আত্মহত্যা  যুবক  স্ত্রী  ঘোড়াঘাট  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: