গুলিয়াখালী সৈকতে সাঁতারে নেমে নিখোঁজ স্কুলছাত্র

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন মো. রিফাত শেখ (১৬) নামের দশম শ্রেণির

2026-05-24T08:56:07+00:00
2026-05-24T08:56:07+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গুলিয়াখালী সৈকতে সাঁতারে নেমে নিখোঁজ স্কুলছাত্র
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৫৬ এএম 
গুলিয়াখালী সমুদ্র সৈকত। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন মো. রিফাত শেখ (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্র। 

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

নিখোঁজ রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের ছেলে এবং স্থানীয় গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কুমিল্লা থেকে আসা পাঁচজনের একটি পর্যটক দল গুলিয়াখালী সৈকতে সাগরে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে সাগরে জোয়ার শুরু হলে তীব্র স্রোতের কবলে পড়ে পাঁচজনই ডুবতে শুরু করে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও বোট চালক সানজিদ, হাসান ও সুমন দ্রুত উদ্ধার করতে এগিয়ে আসেন। তারা চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রিফাত স্রোতের টানে সাগরে ভেসে যায়। 

স্থানীয় বোট চালকরা জানান, ছাত্ররা যখন সাঁতার কাটতে নামছিল, তখন জোয়ারের ঝুঁকির কথা চিন্তা করে তাদের পানিতে নামতে নিষেধ করেছিলেন। কিন্তু নিষেধ অমান্য করে তারা সাগরে নামে। এর আগেও গুলিয়াখালী সৈকতের এই স্থানে একাধিক পর্যটক প্রাণ হারিয়েছেন বলে তারা উল্লেখ করেন।


সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে সন্ধ্যা নেমে আসায় এবং সাগর প্রচণ্ড উত্তাল থাকায় রাতের মতো উদ্ধার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিখোঁজ রিফাতকে খুঁজে বের করতে আগামীকাল (আজ রোববার) ভোর ৫টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় সাগরে তল্লাশি অভিযান শুরু করবে।

সময়ের আলো/আআ

  বিষয়:   গুলিয়াখালী  সৈকত  সাঁতার  নিখোঁজ  স্কুলছাত্র  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: