স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার

2026-05-24T14:58:41+00:00
2026-05-24T14:58:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:৫৮ পিএম 
প্রতীকী ছবি
ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী।

রবিবার (২৪ মে) ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাগরিকা ও অভিযুক্ত শিমুল একই উপজেলার বাসিন্দা।


নিহতের পিতা ইন্তাজ আলী বিশ্বাস অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে শিমুল তার স্ত্রীকে মানসিক ও শারীরিক অত্যাচার করছিল। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলো।

এর আগে, মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যায়। গত ৩ দিন আগে শিমুল তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর শনিবার গভীর রাতে কুপিয়ে আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে মারা যায় বুলবুলি। 

হত্যাকারী শিমুল হোসেনকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আসামি গ্রেফতারে অভিযান চলছে।’

/মহু 
  বিষয়:   স্বামী  স্ত্রী  হত্যা  অভিযোগ  গ্রেফতার  ঝিনাইদহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: