ঝালকাঠিতে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় জেলা আওয়ামী লীগের নেতা এবং তাঁতী লীগের কেন্দ্রীয় নেতাকে

2026-05-24T15:12:35+00:00
2026-05-24T15:12:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:১২ পিএম 
শামীম আহমেদ এবং আরিফুর হক। ছবি : সংগৃহীত
ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় জেলা আওয়ামী লীগের নেতা এবং তাঁতী লীগের কেন্দ্রীয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৩ মে) দুপুরে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম কবির হোসেন তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। ঝালকাঠি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন— বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর তাঁতী লীগের সাবেক সভাপতি শামীম আহমেদ এবং ঝালকাঠি আওয়ামী লীগের নেতা আরিফুর হক।


আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি ঝালকাঠি পৌরসভাধীন জেলা আইনজীবী সমিতির পেছনের এলাকায় বিস্ফোরক মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়। অন্যদিকে, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেনের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছিল। 

উল্লেখ্য, বিস্ফোরক মামলাটির বাদী ঝালকাঠি জেলা মহিলা দলের নেত্রী শারমীন লেলিন মুক্তা এবং ভাঙচুর মামলাটির বাদী জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন।

/মহু



  বিষয়:   ঝালকাঠি  আওয়ামী লীগ  কারাগার  নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: