মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৩ মে) সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, ওইদিন বিকেল ৫টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তখন অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩৫৫ বস্তা সিমেন্ট ও বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্টের বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্টগার্ড আরও জানায়, এক্ষেত্রে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
/মহু