স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ বিক্ষোভে

2026-05-24T15:29:33+00:00
2026-05-24T15:29:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:২৯ পিএম 
ছবি : সংগৃহীত
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার মানুষ। শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদে বিক্ষোভ চলাকালে একদল প্রতিবাদকারী সানচেজের সরকারি বাসভবনের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। যদিও সমাবেশটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

 স্প্যানিশ টেলিভিশনের প্রচারিত ছবিতে দেখা যায়, সানচেজের পারিবারিক বাসভবন মনক্লোয়া প্যালেসের দিকে যাওয়া প্রধান সড়কে মুখোশধারী কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার দেখানো করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিক্ষোভের আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। ‘মার্চ ফর ডিগনিটি’ নামে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেওয়া লোকজন ‘সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই’ লেখা ব্যানারে রাস্তায় নামে। এ সময় তাদের হাতে স্পেনের লাল-সোনালি জাতীয় পতাকা দেখা যায়। বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থি ভক্স পার্টির নেতারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

গত মঙ্গলবার স্পেনের একটি আদালত ঘোষণা দেয়, সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব খাটানো ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত চলছে। বিষয়টি বামপন্থি সরকারের জন্য নতুন চাপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ মিত্র জাপাতেরো অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।


এর আগে ২০২৪ সালের এপ্রিলে সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি সাময়িকভাবে পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন। তবে পরে তিনি প্রকাশ্যে তার পরিবারের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থিদের চাপে পরিচালিত হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্পেন  বিক্ষোভ  প্রধানমন্ত্রী  বাসভবন  আন্তর্জাতিক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: