হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর চলমান নৌ অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্র ১০০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন এবং চারটি জাহাজ অচল করেছে বলে দাবি করেছে

2026-05-24T10:26:27+00:00
2026-05-24T10:26:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:২৬ এএম 
ছবি: সংগৃহীত
ইরানের ওপর চলমান নৌ অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্র ১০০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন এবং চারটি জাহাজ অচল করেছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার (২৩ মে) সেন্টকম জানায়, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে গত ছয় সপ্তাহে ১৫ হাজারের বেশি মার্কিন সেনা, নৌ ও বিমান সদস্য অংশ নিয়েছে। একই সময়ে ২৬টি মানবিক সহায়তাবাহী জাহাজকে চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে।

সেন্টকম প্রধান ব্র্যাড কুপার বলেন, এই অভিযানে ২০০টির বেশি মার্কিন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপসহ আরও কয়েকটি যুদ্ধজাহাজ।

তিনি জানান, ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব দেশের জাহাজের ওপর এই অবরোধ কার্যকর রয়েছে।


অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের তত্ত্বাবধানে ২৫টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

বর্তমানে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই কড়াকড়ি আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে জাহাজ চলাচল ঠেকানোর চেষ্টা করছে, আর ইরানও বাণিজ্যিক জাহাজ চলাচলে সীমাবদ্ধতা বজায় রেখেছে।

প্রসঙ্গত, বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   হরমুজ প্রণালী  জাহাজ  অবরোধ  যুক্তরাষ্ট্র  সেন্ট্রাল কমান্ড 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: