আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে অনুভূত এ কম্পনে তাৎক্ষণিকভাবে

2026-11-16T07:37:12+00:00
2026-11-16T07:37:12+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) রাতে অনুভূত এ কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে ভূমিকম্পের সময় ও গভীরতা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির হিসাবে, এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং কেন্দ্রস্থল ছিল ১৭৯ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থাটি জানায়, আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে।

এর আগে, গত ২৫ অক্টোবর আফগানিস্তানের একই অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছিল তালেবান সরকার।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আফগানিস্তান  তাজিকিস্তান  সীমান্ত  ভূমিকম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: