৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটেনে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অনলাইনে ৭০ শিশু-কিশোরীকে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। ২৭ বছর বয়সী

2026-11-15T20:27:20+00:00
2026-11-15T20:27:20+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটেনে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম 
বিলাল কাজী। সংগৃহীত ছবি
অনলাইনে ৭০ শিশু-কিশোরীকে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের দায়ে ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। ২৭ বছর বয়সী বিলাল কাজীকে গত শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্ট এ সাজা দেন। কারাভোগের পর তাকে আরও আট বছর বর্ধিত নজরদারিতে থাকতে হবে। তবে অন্তত ২০ বছর কারাভোগের পর প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তে পরে যুক্তরাজ্যের ২৮টি পুলিশি এলাকার ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। এর আগে তদন্তকারীরা প্রাথমিকভাবে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর সন্ধান পেয়েছিলেন।

তদন্তে উঠে আসে, কাজী সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে সমবয়সী কিশোর পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। ‘রিস’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সের মতো প্ল্যাটফর্মে তাদের সঙ্গে যোগাযোগ করতেন। একপর্যায়ে কৌশলে তাদের কাছ থেকে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন। পরে আরও ছবি দিতে অস্বীকৃতি জানালে আগের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন।


পুলিশ কাজীর ফোন থেকে ৪০০টির বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করে। এ ছাড়া বার্মিংহামে পরীক্ষা করা অন্যান্য ডিভাইস থেকে আরও ৫০০টির বেশি ছবি ও ভিডিও পাওয়া যায়। তার প্রকাশ করা একটি ভিডিও ৯৩ জন দেখেছিলেন বলে জানা গেছে।

চেশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসংক্রান্ত ৩৭টি অভিযোগ স্বীকার করেছেন কাজী। এর মধ্যে ৩৩টি অপরাধের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে। আদালত তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ জারি করেছেন। পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সাজা ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট বিলাল কাজীকে ‘অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন।

সময়ের আলো/ইউএমএইচ
 


  বিষয়:   ভারত  শিক্ষার্থী  কারাদণ্ড  শিশু-কিশোরী  ব্ল্যাকমেইল  ব্রিটেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: