হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি, এই জলপথের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে সেখানে

2026-11-15T17:19:03+00:00
2026-11-15T17:19:03+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি, এই জলপথের নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়োজনে সেখানে মাইন বা অন্যান্য মারণাস্ত্র স্থাপনের বিষয়টি নিয়েও তারা ভাবছে। একই সঙ্গে প্রণালি ব্যবহারকারী দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে সমন্বয় করে চলার কথাও বলেছে ইরান।

তেহরানের দাবি, হরমুজ প্রণালির দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানেরই কেবল এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। তবে ইরানের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি দুই দেশের চলমান সংঘাতের অন্যতম বিরোধের কেন্দ্রে রয়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের ভাষ্য অনুযায়ী, জাহাজটি ডিজেল চোরাচালানে জড়িত ছিল। প্রণালিতে অন্য একটি ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করার সময় এতে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।


তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে তাদের আরোপিত বিধিনিষেধ মেনে চলতে ট্যাংকারের মালিকপক্ষ ও সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

সূত্র : আল-জাজিরা

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হরমুজ প্রণালি  পূর্ণ নিয়ন্ত্রণ  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: