আইটি পেশাজীবীদের কাজের সুযোগ, ভিসা মিলবে ৮ দেশে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের কারণে গ্রিন কার্ড পাওয়ার পথ সংকুচিত হয়েছে। সম্প্রতি মাইক্রোসফট, ইনফোসিস, উইপ্রো ও টাটার মতো

2026-11-15T12:22:43+00:00
2026-11-15T12:22:43+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আইটি পেশাজীবীদের কাজের সুযোগ, ভিসা মিলবে ৮ দেশে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম 
আইটি পেশাজীবীদের কাজের সুযোগ, ভিসা মিলবে ৮ দেশে । ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের কারণে গ্রিন কার্ড পাওয়ার পথ সংকুচিত হয়েছে। সম্প্রতি মাইক্রোসফট, ইনফোসিস, উইপ্রো ও টাটার মতো আটটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে ফেডারেল শ্রম সনদ কর্মসূচি থেকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ভিসা নীতি ও বিদেশি কর্মীদের নিয়মকানুনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের বাইরের বিকল্প খুঁজছেন তথ্যপ্রযুক্তি (আইটি) পেশাজীবীরা।

এমন পরিস্থিতিতে সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার ও আইটি বিশেষজ্ঞদের জন্য ইউরোপ, এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের আটটি দেশ আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উঠে আসা এই আট দেশের ভিসা ও কাজের সুযোগ সংক্ষেপে তুলে ধরা হলো—

১. অস্ট্রেলিয়া

দক্ষ পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় মূলত দুটি পথ রয়েছে—নিয়োগকর্তা-স্পনসরড ভিসা এবং পয়েন্টভিত্তিক দক্ষ অভিবাসন। বয়স, ইংরেজিতে দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে পয়েন্ট হিসাব করা হয়। তবে শুধু ন্যূনতম পয়েন্ট পেলেই ভিসা নিশ্চিত হয় না; এর জন্য দক্ষতা মূল্যায়ন ও আবেদনের আমন্ত্রণ পেতে হয়।

২. কানাডা

কানাডার ‘এক্সপ্রেস এন্ট্রি’ ব্যবস্থার মাধ্যমে দক্ষ পেশাজীবীরা স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। বয়স, শিক্ষা, অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের সিআরএস (কম্প্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম) স্কোর দেওয়া হয়। এই স্কোরের প্রতিযোগিতায় এগিয়ে থাকলেই কেবল ভিসার আমন্ত্রণ মেলে।

৩. জার্মানি

যোগ্যতা ও নির্দিষ্ট বেতনের শর্ত পূরণ করলে জার্মানির ‘ইইউ ব্লু কার্ড’ প্রযুক্তি পেশাজীবীদের জন্য দারুণ সুযোগ। এমনকি প্রথাগত বিশ্ববিদ্যালয় ডিগ্রি না থাকলেও পর্যাপ্ত পেশাগত অভিজ্ঞতা ও নির্দিষ্ট বেতনের চুক্তি থাকলে অনেক আইটি বিশেষজ্ঞ এই ভিসার যোগ্য হতে পারেন।

৪. আয়ারল্যান্ড

বিশেষায়িত দক্ষতাসম্পন্ন কর্মীদের আকৃষ্ট করতে আয়ারল্যান্ড ‘ক্রিটিক্যাল স্কিলস এমপ্লয়মেন্ট পারমিট’ দেয়। সফটওয়্যার ডেভেলপার ও প্রোগ্রামাররা এই তালিকায় অগ্রাধিকার পান। তবে এ ক্ষেত্রে নির্ধারিত বেতনসীমা, যোগ্যতা ও চাকরির চুক্তির শর্তগুলো কঠোরভাবে যাচাই করা হয়।

৫. নেদারল্যান্ডস

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য নেদারল্যান্ডসে বিশেষ রেসিডেন্স পারমিটের ব্যবস্থা রয়েছে। তবে এ জন্য নিয়োগকর্তা প্রতিষ্ঠানটিকে ডাচ অভিবাসন দপ্তর (আইএনডি) কর্তৃক স্বীকৃত স্পনসর হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে নির্ধারিত আয়ের শর্ত পূরণ করতে হয়।

৬. সিঙ্গাপুর

বিদেশি পেশাজীবী ও ব্যবস্থাপকদের জন্য সিঙ্গাপুরে রয়েছে ‘এমপ্লয়মেন্ট পাস’। এর জন্য নির্ধারিত বেতনের পাশাপাশি ‘কম্পাস’ (কমপ্লিমেন্টারিটি অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক) মূল্যায়নে উত্তীর্ণ হতে হয়। এখানে প্রার্থীর যোগ্যতা, বেতন এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী কাঠামো বিবেচনা করা হয়।

৭. সংযুক্ত আরব আমিরাত (ইউএই)

প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য আমিরাতে কর্মসংস্থানভিত্তিক ভিসা ও দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ রয়েছে। তবে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) এবং বসবাসের ভিসার নিয়মকানুন আলাদা। তাই চাকরির প্রস্তাব গ্রহণের আগে ভিসার মেয়াদ ও প্রতিষ্ঠান পরিবর্তনের শর্তগুলো জেনে নেওয়া জরুরি।

৮. যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ‘স্কিলড ওয়ার্কার ভিসা’র মাধ্যমে অনুমোদিত প্রতিষ্ঠানে কাজের সুযোগ মেলে। এ জন্য নির্দিষ্ট চাকরির প্রস্তাব, স্পনসরশিপ সনদ, নির্ধারিত বেতন এবং ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ করতে হয়।

সূত্র : ইকোনমিক টাইমস

সময়ের আলো/এসকে
  বিষয়:   আইটি  পেশাজীবী  কাজ  সুযোগ  ভিসা  মিলবে  ৮ দেশে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: