বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, ধেয়ে আসছে ‘আকভান’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। পরবর্তী

2026-11-14T19:41:08+00:00
2026-11-14T19:41:08+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, ধেয়ে আসছে ‘আকভান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম 
১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে । ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) এই পূর্বাভাস দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম ওড়িশা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আইএমডি এরই মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথের একটি প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করেছে। তবে এটি শেষ পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন উপকূলের দিকে অগ্রসর হবে বা কোথায় আঘাত হানবে, তা এখনো স্পষ্ট নয়।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সিস্টেমটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপটি পরবর্তী সময়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বঙ্গোপসাগর  নতুন ঘূর্ণিঝড়  ধেয়ে  আসছে  আকভান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: