প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৫:৫৬ পিএম
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । ছবি : সংগৃহীত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দনবাস অঞ্চল রাশিয়ার কাছে তুলে দেওয়ার বদলে ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
জেলেনস্কির বরাতে মার্কিনিদের পক্ষ থেকে এমন প্রস্তাবের কথা তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা
এএফপি।
জেলেনস্কি গণমাধ্যমকে বলেছেন, “মার্কিনিরা একটি প্রশ্ন তুলেছে: ‘যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়? তাহলে ইউক্রেন কী দনবাস থেকে সরে যাবে?’। এবারই প্রথমবার এমন প্রশ্ন তোলা হলো।”
এদিকে, নিজেদের সীমান্তের সঙ্গে লাগোয়া ইউক্রেনের দনবাসের নিয়ন্ত্রণ নিতে ২০১৪ সাল থেকে চেষ্টা করছে রাশিয়া। এরমধ্যে ২০২২ সালে দেশটি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। দনবাসের দুটি বড় অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানেস্ক। রাশিয়া এরমধ্যে একটি অঞ্চল পুরোপুলি দখল করেছে। আরেকটি অঞ্চল নিয়ন্ত্রণ নিতে এখনো লড়ে যাচ্ছে তারা।
জেলেনস্কি আরও জানিয়েছেন, রাশিয়ার পরবর্তী হামলা থেকে রক্ষা পেতে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আর নিরাপত্তার গ্যারান্টি বলে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, “নিরাপত্তা গ্যারান্টি পেলে আমি ইউক্রেনের সোসাইটির কাছে জিজ্ঞেস করব, তারা কী চিন্তা করে : আমরা কী এটি গ্রহণ করব নাকি করব না? এ নিয়ে আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।”
সময়ের আলো/এসকে