৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ‘ক্যাশলেস’ হচ্ছে ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম সম্পূর্ণ নগদ অর্থবিহীন শহরে পরিণত করতে যাচ্ছে দেশটির সরকার। এ লক্ষ্যে

2026-11-14T12:03:58+00:00
2026-11-14T12:03:58+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ‘ক্যাশলেস’ হচ্ছে ইসলামাবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম 
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম সম্পূর্ণ নগদ অর্থবিহীন শহরে পরিণত করতে যাচ্ছে দেশটির সরকার। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি এ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। তিনি জানান, আগামী ৩০ নভেম্বরের পর ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি প্রশাসন ও ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) কোনো দফতরে নগদ অর্থ গ্রহণ করা হবে না। সরকারি ফি ও সেবার মূল্য পরিশোধ করতে হবে ডিজিটাল মাধ্যমে।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে রাজধানীর প্রায় ২৬ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব ব্যবসাপ্রতিষ্ঠানকে এ ব্যবস্থায় যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।


তালাল চৌধুরী বলেন, উদ্যোগটি সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া জরুরি। রাস্তার পাশের ছোট দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতা থেকে শুরু করে বড় শপিংমল পর্যন্ত সব জায়গায় ডিজিটাল লেনদেনের সুবিধা নিশ্চিত করা হবে।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইসলামাবাদের বাসিন্দাদের কেনাকাটা, সরকারি ফি পরিশোধসহ দৈনন্দিন আর্থিক লেনদেনে নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশেও ডিজিটাল লেনদেনের প্রসার ঘটছে। সুইডেনসহ ইউরোপের কয়েকটি দেশে নগদ অর্থের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। চীনেও আলিপে ও উইচ্যাট পের মতো কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ব্যাপক জনপ্রিয়।

তবে ইসলামাবাদে এ উদ্যোগ সফল করতে নির্ভরযোগ্য ইন্টারনেট, সহজলভ্য পেমেন্ট সুবিধা এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ৩১ ডিসেম্বর  ক্যাশলেস  ইসলামাবাদ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: