ইরান নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি ওয়াশিংটন ডিসিতে

2026-11-14T05:24:37+00:00
2026-11-14T05:24:37+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:২৪ এএম 
সংগৃহীত ছবি
ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরে ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মোসাদ প্রধান। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন রেটক্লিফ। 

এ ছাড়া মিয়ামিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময়ে রোমান গোফম্যান যুক্তরাষ্ট্র সফরে গেলেন, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন। 


তবে ট্রাম্প সামরিক হামলার পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার দিকে বেশি মনোযোগী।

এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে তিনি আইজেনকোটকে ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠক শেষে আইজেনকোট বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে হামলা চালানোর কোনো কারণ তিনি দেখছেন না।

সূত্র : এক্সিওস

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরান  আলোচনা  যুক্তরাষ্ট্র  মোসাদ প্রধান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: