স্থায়ীভাবে অস্ট্রেলিয়া যেতে পারবেন ২০ হাজার অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন কর্মসূচিতে ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) ক্যাটাগরির আওতায় এ

2026-11-13T22:47:51+00:00
2026-11-13T22:47:51+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
স্থায়ীভাবে অস্ট্রেলিয়া যেতে পারবেন ২০ হাজার অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম 
২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন কর্মসূচিতে ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) ক্যাটাগরির আওতায় এ সুযোগ পাবেন বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীরা। যোগ্যতা পূরণ করলে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১৫ অক্টোবরের আমন্ত্রণ রাউন্ডে এ আমন্ত্রণ জানানো হয়। চিকিৎসক, নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মীদের জন্য এ সুযোগ তৈরি হয়েছে।

সাবক্লাস ১৮৯ একটি পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এর জন্য কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ বা রাজ্য সরকারের মনোনয়ন প্রয়োজন হয় না। ভিসা পেলে অস্ট্রেলিয়ার যেকোনো স্থানে বসবাস ও কাজ করা যায়।


আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও ইংরেজি ভাষার দক্ষতা বিবেচনা করা হয়। সাধারণত আমন্ত্রণ পাওয়ার সময় বয়স ৪৫ বছরের কম হতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পেশার জন্য অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক দক্ষতা মূল্যায়ন প্রয়োজন।

প্রাথমিক যোগ্যতা হিসেবে ন্যূনতম ৬৫ পয়েন্ট অর্জন করতে হলেও এতে আমন্ত্রণ নিশ্চিত হয় না। পেশাভেদে প্রতিযোগিতা ও প্রয়োজনীয় পয়েন্টের পার্থক্য রয়েছে। কোনো কোনো পেশায় আমন্ত্রণ পেতে ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হতে পারে।

আগ্রহীদের প্রথমে স্কিলসিলেক্ট ব্যবস্থায় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিতে হয়। আমন্ত্রণ পেলে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভিসার আবেদন করতে হবে। এরপর স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও অন্যান্য শর্ত যাচাই করে ভিসার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ২০ হাজারের এই সংখ্যা ভিসা অনুমোদনের নয়, বরং আবেদন করার আমন্ত্রণের সংখ্যা। তাই বাংলাদেশি প্রার্থীদের আবেদনের আগে নিজেদের পেশাগত যোগ্যতা ও সর্বশেষ অভিবাসন নীতিমালা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্থায়ী  অস্ট্রেলিয়া  ২০ হাজার  অভিবাসী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: