ইরান যুদ্ধ নিয়ে আলোচনায় ওয়াশিংটনে মোসাদপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান

2026-11-13T21:20:54+00:00
2026-11-13T21:20:54+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ নিয়ে আলোচনায় ওয়াশিংটনে মোসাদপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম 
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। ছবি : সংগৃহীত
ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, গোফম্যান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন। এ ছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করতে তাঁর মায়ামি যাওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন সময় মোসাদপ্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর চাপ সত্ত্বেও এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে সম্মতি দেননি ট্রাম্প। গত ৫ নভেম্বর ফোনালাপেও দুই নেতার মধ্যে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়।


এর পরিবর্তে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানের সঙ্গে একমত হয়ে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও যাচাই করতে চান তিনি।

অ্যাক্সিওস আরও জানিয়েছে, গত সপ্তাহের নির্বাচনের পর ইসরায়েলে সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা গাদি আইজেনকটও মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। আইজেনকটের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান যুদ্ধ  আলোচনা  ওয়াশিংটন  মোসাদপ্রধান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: