বাহরাইনে ড্রোন হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাহরাইনে ড্রোন হামলার ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা

2026-11-13T20:02:25+00:00
2026-11-13T20:02:25+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাহরাইনে ড্রোন হামলা নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:০২ পিএম 
ছবি : সংগৃহীত
বাহরাইনে ড্রোন হামলার ঘটনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা দেশটিতে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান থেকে পাঠানো দুটি আত্মঘাতী ড্রোন মাঝপথেই ভূপাতিত করা হয়েছে। এতে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ওয়াশিংটন থেকে আলজাজিরার প্রতিনিধি অ্যালান ফিশার জানান, আইআরজিসি বলছে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে, ফ্লোরিডাভিত্তিক মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি অস্বীকার করেছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইরান থেকে দুটি একমুখী হামলাকারী ড্রোন বাহরাইনের দিকে পাঠানো হয়েছিল। মার্কিন বাহিনী সেগুলো ভূপাতিত করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং স্থাপনারও ক্ষতি হয়নি।

ফিশার বলেন, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে কিছু সিনেটর ও কংগ্রেস সদস্য, বিশেষ করে ডেমোক্র্যাটরা, বিভিন্ন সামরিক ঘটনার পূর্ণাঙ্গ তথ্য পেন্টাগন প্রকাশ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে আইনপ্রণেতাদের গোপন ব্রিফিংয়ে সব ঘটনার বিস্তারিত জানানো হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য নিয়ে কিছুটা সংশয় দেখা গেছে।


আলজাজিরার এই প্রতিনিধি বলেন, দুই পক্ষের কোনো দাবিই স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। একদিকে আইআরজিসির হামলার দাবি, অন্যদিকে সেন্টকমের দুটি ড্রোন ভূপাতিত করার বক্তব্য—এ মুহূর্তে পাওয়া তথ্য এতটুকুই। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বাহরাইন  ড্রোন হামলা  ইরান  যুক্তরাষ্ট্র  পাল্টাপাল্টি দাবি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: