কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ২০২৯ সালে প্রেসিডেন্টের

2026-11-13T15:40:39+00:00
2026-11-13T15:40:39+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি ‘অবশ্যই বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ২০২৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই কিউবা-সংক্রান্ত সমস্যার ‘মীমাংসা’ করতে চান তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার কথা তিনি বিবেচনা করছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, দায়িত্ব ছাড়ার আগেই তিনি কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চান। এ বিষয়ে তার প্রশাসন ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’ বলেও জানান তিনি।

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমার ইঙ্গিত দিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ধরনের পদক্ষেপ নিতে ‘খুবই আগ্রহী’ হবেন। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত।

ট্রাম্প বলেন, ‘যেসব কিউবান যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে খুব খারাপ আচরণের শিকার হয়েছেন, তাদের জন্য আমি এটি করতে পারলে খুব খুশি হব।’

কিউবার ক্ষমতাসীন সরকারকে উৎখাতের হুমকি ট্রাম্প আগেও একাধিকবার দিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, কিউবার সরকারের পতন ‘খুব শিগগিরই’ ঘটবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ‘মানবিক ভিত্তিতে’ দেশটিকে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মার্চে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ার সময় ট্রাম্প বলেছিলেন, দেশটিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ‘গৌরব’ তার হতে পারে।

জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেন ট্রাম্প। এর ফলে কার্যত দেশটির ওপর তেল অবরোধ তৈরি হয়।


এ ছাড়া নির্বাহী আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে ঘোষণা করেন তিনি। একই সঙ্গে কিউবায় জ্বালানি সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেন।

মার্কিন অবরোধের ফলে কিউবায় একাধিকবার বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পাশাপাশি জ্বালানি ও খাদ্যসংকট তীব্র হয়ে মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। কিউবার কর্মকর্তারা ওয়াশিংটনের এসব পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে কিউবার ওপর নিষেধাজ্ঞার পরিধিও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি, প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এবং সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া কিউবার সরকার, সামরিক বাহিনী ও তেলশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ওয়াশিংটন। কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে মার্চে মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান সিনেটরদের জানিয়েছিলেন, কিউবায় সামরিক অভিযানের জন্য মার্কিন সেনারা কোনো মহড়া দিচ্ছে না। তবে কিউবার কর্মকর্তারা বলেছেন, যেকোনো ধরনের হামলা মোকাবিলায় তাদের দেশ প্রস্তুত রয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কিউবা  ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: