সৌদিসহ মিত্রদের অনুরোধে ইরানে হামলা থামিয়ে রেখেছি : ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব, কাতারসহ কয়েকটি উপসাগরীয়

2026-11-13T09:55:53+00:00
2026-11-13T09:55:53+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদিসহ মিত্রদের অনুরোধে ইরানে হামলা থামিয়ে রেখেছি : ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ এএম 
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছে সৌদি আরব, কাতারসহ কয়েকটি উপসাগরীয় দেশ। তবে ট্রাম্প দাবি করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদন কারখানাগুলো ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে মার্কিন সাংবাদিক স্টিফেন এ. স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে আপাতত ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন। সৌদি আরব ছাড়াও কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন বর্তমান কৌশল বজায় রাখার পক্ষে বলে জানান তিনি। যদিও মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।


মিত্র দেশগুলোর অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি চালাতাম।’

ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুতে এখনো বড় ধরনের হামলা চালানো হয়নি দাবি করে ট্রাম্প বলেন, এক দিনের মধ্যেই দেশটির জ্বালানি খাত, সেতু ও উৎপাদন সক্ষমতা ধ্বংস করা সম্ভব। এসব লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তার মাত্র তিন দিন সময় লাগবে বলেও দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা পরাজিত হয়েছে। তবে নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়লেও ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সৌদি  ইরান  হামলা  ট্রাম্প  সমযের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: