দুই মাস পর কারামুক্ত ইমরানের ২ বোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজি কারাগার থেকে

2026-11-12T23:50:45+00:00
2026-11-12T23:50:45+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দুই মাস পর কারামুক্ত ইমরানের ২ বোন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার লাহোরের একটি কারাগার থেকে মুক্তি পান তারা। দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিআইয়ের এক আইনজীবী বলেন, দুই বোন নিরাপদে বাড়ি ফিরেছেন।

নরিন নিয়াজির ছেলে ওয়ালি এক্সে লিখেছেন, ৫৩ দিন ধরে তার মা ও খালাকে এমপিওয়ের ৩ নম্বর ধারায় আটকে রাখা হয়েছিল। কোনো অভিযোগ ছিল না, কোনো বিচারও হয়নি। দুই সপ্তাহ আগে সত্তরোর্ধ্ব নরিনকে একটি হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অথচ আমাদের কিছুই জানানো হয়নি। গতকাল তাদের মুক্তি দেওয়া হলো।

গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ইমরান খানের তিন বোন উজমা, নরিন ও আলিমাকে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) আওতায় আটক করা হয়। এরপর তাদের ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেন আদালত।


৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর গত মাসে তাদের মুক্তি চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন করেন আইনজীবী। তবে পাঞ্জাব সরকার জানায়, তাদের আটকের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে। পরবর্তীতে পিটিআইয়ে আইনজীবী আবারও আবেদন করলে দুজনের আটকাদেশের মেয়াদ বাড়ানোর আদেশ প্রত্যাহার করে আদালত। তবে তিন বোনের মধ্যে সবার আগে আটক হওয়া আলিমা খান এখনও কারাগারে রয়েছেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   দুই মাস  কারামুক্ত  ইমরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: