রুশ-ইউরোপ নীতি জানতে মস্কোয় ট্রাম্পের দূতেরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপের সঙ্গে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়াকে নতুন প্রস্তাব জমা দিতে বলেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ইউরোপের সঙ্গে উত্তেজনা কমাতে মস্কো

2026-11-12T23:10:30+00:00
2026-11-12T23:10:30+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রুশ-ইউরোপ নীতি জানতে মস্কোয় ট্রাম্পের দূতেরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১০ পিএম 
ছবি : সংগৃহীত
ইউরোপের সঙ্গে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়াকে নতুন প্রস্তাব জমা দিতে বলেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ইউরোপের সঙ্গে উত্তেজনা কমাতে মস্কো কী ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, তা-ও উল্লেখ করতে হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বৃহত্তর কোনো সমঝোতার অংশ হিসেবে ইউরোপ ও রাশিয়ার মধ্যে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, বহু বছর ধরে ইউরোপীয় নিরাপত্তা চুক্তির দাবি জানিয়ে আসছে রাশিয়া। মস্কোর অন্যতম দাবি, ন্যাটোর সম্প্রসারণ সীমিত করা এবং পূর্ব ইউরোপে জোটটির সামরিক উপস্থিতি কমানো। অতীতে যুক্তরাষ্ট্র এসব দাবি প্রত্যাখ্যান করলেও এখন ইউক্রেন যুদ্ধের অবসানে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দাবিগুলোর কোনো না কোনো রূপ বিবেচনায় নিতে আগ্রহী বলে মনে হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এ উদ্যোগ নিয়ে ইউরোপের অনেক সরকার গভীর সন্দেহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও তার জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। বৈঠকে রাশিয়াকে নতুন নিরাপত্তা প্রস্তাব দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করার কথা তাদের। পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের অনুমতি দিতেও পুতিনকে অনুরোধ করবেন তারা। 


এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মস্কো থেকে বৃহস্পতিবার রাতে ডাবলিনে যাওয়ার কথা রয়েছে কুশনার ও উইটকফের। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   রুশ  ইউরোপ  নীতি  মস্কো  ট্রাম্প  দূত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: