নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন, যাদের

2026-11-12T19:55:54+00:00
2026-11-12T19:55:54+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নিউইয়র্কে ভবন ধসে নিহত ৮, আহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন, যাদের মধ্যে তিনজন দমকলকর্মী। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চলছে।

বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বেডফোর্ড অ্যাভিনিউয়ের ২৬২৫ নম্বর ঠিকানায় এ দুর্ঘটনা ঘটে। ১৯৩০ সালে নির্মিত ভবনটি পাশের একটি খননস্থলের ওপর সম্পূর্ণ ধসে পড়ে। এতে পাশের ভবনের এক পাশের দেয়ালও ভেঙে যায় এবং ভেতরের কক্ষগুলো বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে।

ভবন ধসের কারণ জানতে তদন্ত চলছে। তবে নিউইয়র্ক সিটির কমিশনার আহমেদ তিগানি জানান, ভবনটি ধসে পড়ার সময় পাশের একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য খননকাজ চলছিল।

ধ্বংসস্তূপ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য দ্রুত তাকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে এবিসি৭ নিউজ। স্ত্রীর বেঁচে থাকার খবর শুনে তাঁর স্বামী আরেকজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, ‘আমি একটি খবর পেয়েছি। সে বেঁচে আছে, এখনো বেঁচে আছে। আমি খুব খুশি।’

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে তিনি নগরবাসীকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানান।


মামদানি লেখেন, ‘আটজন নিউইয়র্কবাসীর প্রাণহানি এবং অন্তত ১৭ জনের আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আহতদের মধ্যে তিনজন দমকলকর্মী রয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘এত বড় ক্ষতির জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা। আহত ব্যক্তি এবং শোকাহত সবার পাশে আছি।’

মেয়র জানান, উদ্ধারকাজে ঘটনাস্থলে প্রায় ২৫০ জন দমকলকর্মী কাজ করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহতদের মধ্যে কোনো শিশু আছে কি না, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহত দমকলকর্মীদের একজনের আঘাত সামান্য। 

সময়ের আলো/জেডি
  বিষয়:   নিউইয়র্ক  ভবন ধসে  নিহত  আহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: