ইসরায়েলি হামলায় অচল গাজার নাসের হাসপাতাল, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজার দক্ষিণাঞ্চলের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। হাসপাতালের মূল ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অস্ত্রোপচার কক্ষ, রেডিওলজি বিভাগ ও

2026-11-12T17:30:26+00:00
2026-11-12T17:30:26+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলায় অচল গাজার নাসের হাসপাতাল, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
নাসের মেডিকেল কমপ্লেক্সের ভেতরে হাসপাতালের কর্মী ও অন্যান্যরা ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন। ছবি : সংগৃহীত
গাজার দক্ষিণাঞ্চলের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। হাসপাতালের মূল ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অস্ত্রোপচার কক্ষ, রেডিওলজি বিভাগ ও পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাসেবা কার্যত অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক।

খান ইউনিসে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক ডা. আহমেদ আল-ফাররা বলেন, নাসের মেডিকেল কমপ্লেক্সে গত রাতে যা ঘটেছে, তা একটি পূর্ণাঙ্গ অপরাধ। হাসপাতালের আল-ইয়াসিন ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তিনি বলেন, ‘হামলাটি ছিল বিশ্বাসঘাতকতাপূর্ণ ও আকস্মিক। নাসের মেডিকেল কমপ্লেক্সে কর্মরত হাসপাতাল প্রশাসন কিংবা কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এ বিষয়ে সতর্ক করা হয়নি।’

আল-ফাররা জানান, হামলার পর হাসপাতালের চারটি গুরুত্বপূর্ণ বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এগুলো হলো রেডিওলজি, পরীক্ষাগার, অস্ত্রোপচার বিভাগ এবং অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের ভর্তি ও চিকিৎসার ওয়ার্ড।

তিনি ভবনটিকে হাসপাতাল কমপ্লেক্সের ‘মেরুদণ্ড’ হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্য, প্রায় ১০ লাখ মানুষকে সেবা দেওয়া এই হাসপাতালই গাজার একমাত্র প্রতিষ্ঠান, যেখানে বিশেষায়িত অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে।


আল-ফাররা বলেন, ‘যেসব রোগীর বিশেষায়িত অস্ত্রোপচার প্রয়োজন, দুর্ভাগ্যজনকভাবে তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।’ তিনি আরও বলেন, ফিল্ড হাসপাতালগুলো নাসের হাসপাতালের এসব চিকিৎসাসেবার বিকল্প হতে পারবে না।

হামলায় নিহত ছয়জনের মধ্যে রয়েছেন ৫২ বছর বয়সী চিকিৎসক ডা. রিজক আবু শুয়াইরা। হামলার সময় তিনি হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতাল পরিচালক জানান, ওই চিকিৎসকের অস্ত্রোপচারের জন্য আসা এক রোগীও একই হামলায় নিহত হয়েছেন।

আল-ফাররা বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় চিকিৎসক ও তার রোগী একই মুহূর্তে নিহত হয়েছেন।’

হাসপাতাল পরিচালক আরও জানান, হামলার আগেই হাসপাতালের ৭০ থেকে ৮০ শতাংশ অত্যাবশ্যকীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর মজুত শেষ হয়ে গিয়েছিল। হামলার পর রোগী ও চিকিৎসাকর্মীদের মধ্যেও হাসপাতালে আসা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসরায়েলি  হামলা  গাজা  নাসের হাসপাতাল  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: