মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করা হয়েছে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও

2026-11-12T18:58:40+00:00
2026-11-12T18:58:40+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের ভিসা বাতিল করা হয়েছে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও হায়দরাবাদে যাওয়ার কয়েক ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

তেলেঙ্গানা সরকারের আয়োজনে আগামী ১৩ নভেম্বর থেকে হায়দরাবাদে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ‘ভারত সামিট’-এ বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল নরওয়ের সংবাদপত্র দাগসাভিসেনের সাংবাদিক হেলে লিংয়ের।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে তাকে জানানো হয়, তিনি ভারতে যেতে পারবেন না। তার অভিযোগ, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে দেওয়া এক ভিডিও বার্তায় হেলে লিং বলেন, ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার পর তিনি গণমাধ্যম, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্রবিষয়ক একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।


শেষ মুহূর্তে ভিসা বাতিলের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন তিনি। মোদি ও তার সরকারের সমালোচনা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন লিং।

এ ছাড়া মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানির সমালোচনা করে লেখা নিবন্ধ এবং ককরোচ জনতা পার্টি আন্দোলন নিয়ে ইতিবাচক মতামত প্রকাশের বিষয়টিও ভিসা বাতিলের পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছেন তিনি। এ আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সাক্ষাৎকারও নিয়েছিলেন লিং।

প্যানেল আলোচনার আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অমিত শাহের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে ২০২৬ সালের ১৮ মে নরওয়ের অসলোতে দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে যৌথ সংবাদ বিবৃতি শেষে মোদি চলে যাওয়ার সময় তাকে প্রশ্ন করেছিলেন হেলে লিং। তিনি জানতে চেয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না?’ তবে কোনো উত্তর না দিয়েই স্থান ত্যাগ করেন মোদি।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিং। তখন মন্ত্রণালয় বিশ্ব সংস্কৃতিতে ভারতের অবদান হিসেবে শূন্য, যোগব্যায়াম ও দাবার কথা উল্লেখ করে জবাব দিয়েছিল।

সূত্র: ডেকান হেরাল্ড

সময়ের আলো/টিকে
  বিষয়:   মোদি  প্রশ্ন  নরওয়ের সাংবাদিক  ভারতীয় ভিসা বাতিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: