যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব হবে ১০ গুণ কঠোর : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এর জবাব আগের তুলনায় ‘১০ গুণ’ কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র

2026-11-12T19:21:04+00:00
2026-11-12T19:21:04+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব হবে ১০ গুণ কঠোর : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এর জবাব আগের তুলনায় ‘১০ গুণ’ কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, ইরানে ভবিষ্যতে কোনো হামলা হলে তা আগের হামলাগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি এ হুঁশিয়ারি দিয়েছেন।

শেখারচি বলেন, ট্রাম্পের দাবি সত্যি হলে ইরানের সশস্ত্র বাহিনীর জবাব হবে ১০ গুণ কঠোর। এমন জবাব দেওয়া হবে, যা বিশ্বকে বিস্মিত করবে। শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক—উভয় ধরনের সম্পদই হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইরানের নাগালের মধ্যে থাকা যেকোনো স্থানে মার্কিন সম্পদও লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের জনগণ ভীত নয়। ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের সময়ের তুলনায় দেশটির সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি। এ ছাড়া গত দুই যুদ্ধের অভিজ্ঞতায় চিহ্নিত দুর্বলতাগুলোও কাটিয়ে ওঠা হয়েছে।


শেখারচির দাবি, গত ৪৭ বছরে ইরান প্রমাণ করেছে, দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। তবে কোনো পক্ষ আগ্রাসন চালালে ইরান শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকবে না; শক্তিশালী আক্রমণকারী হিসেবেও জবাব দেবে।

ইরানের সাম্প্রতিক যুদ্ধগুলোর ইতিহাস তুলে ধরা একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  নতুন হামলা  জবাব  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: