বিরোধীদের অনুমতি ছাড়াই হামলার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে ইসরায়েলের বিরোধী দলের অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল

2026-11-12T20:50:02+00:00
2026-11-12T20:50:02+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিরোধীদের অনুমতি ছাড়াই হামলার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম 
পেন্টাগনে হেগসেথের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখছেন কাটজ। ছবি : সংগৃহীত
নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে ইসরায়েলের বিরোধী দলের অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সামরিক শক্তি প্রয়োগে সংযম দেখানোর আহ্বানের মধ্যেই তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাটজ লেখেন, সেনাবাহিনী যেসব এলাকায় অভিযান পরিচালনা করছে, সেসব স্থানে হামলা চালানোর জন্য ‘বিরোধী দল কিংবা কোনো আইনি কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই’। তবে তিনি সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি।

কাটজ আরও বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার জন্য থেমে নেই। পাশাপাশি চলতে থাকা রাজনৈতিক প্রক্রিয়ার অপেক্ষায়ও নেই।’


এর আগে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, ‘সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’ না থাকলে সামরিক শক্তি প্রয়োগ ইসরায়েলের গণতন্ত্র এবং নাগরিকদের আস্থার জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

গত মাসে নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু একাধিকবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরুর হুমকি দিয়েছিলেন।

এদিকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন নেতানিয়াহু। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিরোধী  অনুমতি  হামলার হুঁশিয়ারি  ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: