ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর নারকীয় চিৎকার-চেঁচামেচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করা হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর

2026-11-12T23:48:22+00:00
2026-11-12T23:48:22+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর নারকীয় চিৎকার-চেঁচামেচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম 
এআই নির্মিত ছবি।
ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করা হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। দুই নেতার ফোনালাপ একপর্যায়ে ‘নারকীয় চিৎকার-চেঁচামেচিতে’ রূপ নেয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফের তেহরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করার পর এই বিরোধ আরও সামনে আসে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে জানা গেছে, নেতানিয়াহু ইরানে নতুন করে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন। অন্যদিকে ট্রাম্প কূটনৈতিক পন্থা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা বাড়তে বাড়তে ফোনালাপটি একপর্যায়ে ‘নারকীয় চিৎকার-চেঁচামেচিতে’ রূপ নেয় বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে নেতানিয়াহুর দফতর ফোনালাপে উত্তপ্ত পরিস্থিতি তৈরির খবর অস্বীকার করেছে। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও দফতর থেকে বলা হয়েছে, কথোপকথনটি ‘মোটেও কঠিন ছিল না’। ফক্স নিউজকে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ধসে পড়ার কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধ, অপারেশন ইকোনমিক আউটকাস্ট এবং নতুন অপারেশন আয়রন গেট পূর্ণ মাত্রায় অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই সব তাস রয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য যা সবচেয়ে ভালো, তিনি সেটিই করবেন।


এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবারও শুরু করার জন্য চাপ দিতে নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পকে ফোন করছেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ফোনালাপ  ট্রাম্প  নেতানিয়াহু  নারকীয় চিৎকার  চেঁচামেচি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: