গভীর রাতে ইরানের বন্দরনগরীতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলা চালানো হয়েছে। দেশটির হরমোজগান প্রদেশের এ শহরে ‘শত্রুপক্ষ’ হামলা চালিয়েছে

2026-11-13T08:33:49+00:00
2026-11-13T08:33:49+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
গভীর রাতে ইরানের বন্দরনগরীতে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলা চালানো হয়েছে। দেশটির হরমোজগান প্রদেশের এ শহরে ‘শত্রুপক্ষ’ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে হামলাকারী কারা, কী লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে সামরিক ধরনের হামলার খবর নিশ্চিত করেছে। গভীর রাতে হামলার ঘটনাটি ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম প্রথমে বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হামলার জন্য ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করলেও কারা এ হামলা চালিয়েছে, তা স্পষ্ট করেনি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সংঘাতের প্রসঙ্গে ইরানি কর্মকর্তারা প্রায়ই এ শব্দটি ব্যবহার করে থাকেন।

এদিকে সিরিকে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ব দিকে ইরানের দক্ষিণ উপকূলে সিরিক শহরের অবস্থান। এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর প্রভাব ফেলতে পারে।

হামলার প্রকৃত কারণ, লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাত  ইরান  বন্দর  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: