প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ উড়োজাহাজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ ঘটনায় উড়োজাহাজটির নারী পাইলট অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, একটি ফ্লাইং ক্লাব পরিচালিত উড়োজাহাজটি বেলা আড়াইটার দিকে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ের পাকা অংশ ছেড়ে ছিটকে যায়। কিছুটা দূর যাওয়ার পর উড়োজাহাজটির সামনের অংশ নিচের দিকে ঝুঁকে পড়ে। তবে এতে পাইলটের কোনো আঘাত লাগেনি।
ঘটনাস্থলের ছবিতে উড়োজাহাজটিকে সামনের অংশ নিচের দিকে ঝুঁকে থাকা অবস্থায় দেখা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছায় দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা। তবে কী কারণে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা জানা যায়নি।
সময়ের আলো/এসএকে