কোরআন ছুঁয়ে শপথ নেবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। তবে কোন কোরআনটি

2026-11-13T17:34:24+00:00
2026-11-13T17:36:16+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কোরআন ছুঁয়ে শপথ নেবেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৫:৩৬ পিএম
আবদুল এল-সাইয়েদ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। তবে কোন কোরআনটি ব্যবহার করবেন, তা এখনো ঠিক করেননি তিনি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান মিশিগানের নবনির্বাচিত এই সিনেটর। সম্ভাব্য দুটি কপির কথা উল্লেখ করেন তিনি। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআন, অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত একটি প্রাচীন কোরআন।

২০০৭ সালে প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন জেফারসনের কোরআন ব্যবহার করে শপথের আনুষ্ঠানিক পুনরাভিনয় করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের সিনেটে শপথ নিতে কোনো ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই।


এল-সাইয়েদ বলেন, শপথের মূল বিষয় কোনো ধর্মগ্রন্থ নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হন তিনি। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

সিনেটে আনুষ্ঠানিক শপথে কোরআন ব্যবহার করলে এল-সাইয়েদ হবেন এমন প্রথম মার্কিন সিনেটর। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   যুক্তরাষ্ট্র  সিনেট  কোরআন  শপথ  এল-সাইয়েদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: