ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তার ফোনে আড়ি পাতছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী

2026-11-13T23:21:54+00:00
2026-11-13T23:21:54+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম 
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার তার ফোনে আড়ি পাতছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেও অবগত। একই সঙ্গে মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রাহুলের দাবি, মুখোমুখি বিতর্ক হলে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কে রয়েছে এবং কে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত তা প্রকাশ হয়ে যাবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কংগ্রেসের পোস্ট করা একটি ভিডিওতে রাহুল বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে জানেন। কারণ তিনি আমার ফোনে আড়িপাতার ব্যবস্থা করেছেন।

পরে এক্সে দেওয়া আরেকটি ভিডিওতে প্রধানমন্ত্রী মোদিকে বিতর্কের জন্য তৈরি করা বক্তব্যের ওপর নির্ভরের অভিযোগ করেন রাহুল। তিনি দাবি করেন, তার সঙ্গে সরাসরি বিতর্কে বসার চাপ মোদির ওপর প্রভাব ফেলেছে। ভিডিওটির ক্যাপশনে রাহুল লেখেন, মঞ্চ আপনার, পরিবেশ আপনার— তারপরও আপনার একটি লিখিত বক্তব্যের প্রয়োজন হলো। মনে হচ্ছে, চাপটা আপনার ওপর প্রভাব ফেলেছে।


বিতর্কের চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করে রাহুল বলেন, তার সঙ্গে বিতর্কে বসার সময় মোদি চাইলে টেলিপ্রম্পটারও ব্যবহার করতে পারেন। এমনকি নিজের পছন্দের বিচারকও রাখতে পারেন। তিনি বলেন, শুধু সামনে এসে বসুন। দেশের মানুষ জানতে চায়, প্রকৃত দেশদ্রোহী কে? ভিডিওতে রাহুল দাবি করেন, তার সঙ্গে সরাসরি বিতর্কে বসলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

তিনি বলেন, আমি বারবার বলেছি আমার কথাটি মনে রাখবেন। প্রধানমন্ত্রী যদি আমার সঙ্গে এসে বিতর্কে বসেন, তা হলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ফোনে আড়িপাতা  অভিযোগ  রাহুল গান্ধী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: